সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় শান্তি মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, জেলা বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক এবং কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, পদবঞ্চিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কলাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হারুন অর রশিদ এবং ছাত্রদলের সভাপতি মো. তুষারসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে এবিএম মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের কিছু নেতা দিবাস্বপ্ন দেখছেন। শেখ হাসিনার দেশে ফেরার কথা বলা আর পাগলের মাথা খারাপ হওয়ার কথা বলা একই বিষয়।

তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের অগ্নিসন্ত্রাসের পথ পরিহার করে শান্তিতে থাকার আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও দায়ের করা বিভিন্ন মামলার ঘটনাও বক্তব্যে তুলে ধরেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০