সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া সীমান্তে ২ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় মাদক ও পণ্য উদ্ধার

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় মাদকদ্রব্য ও বিভিন্ন পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ১৬ বোতল ভারতীয় মদ, ১৫০ প্যাকেট বিড়ি এবং ৮০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭২ হাজার ২৫০ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীন দৌলতপুর উপজেলার আশ্রায়ন বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আশ্রায়ন বিওপির নায়েক সুবেদার মো. শাহিদুল আলমের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্তের মেইন পিলার ১৫৪/১-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া মাঠ এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় মাদকদ্রব্য ও বিভিন্ন পণ্য পাওয়া যায়।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় দাদা ব্র্যান্ডের ১০ বোতল মদ, অগ্নি ব্র্যান্ডের ৫ বোতল মদ, বেঙ্গল টাইগার ব্র্যান্ডের ১ বোতল মদ, নিশা বিড়ি ১৪৬ প্যাকেট, চাঁদনী বিড়ি ২ প্যাকেট, কিষান বিড়ি ২ প্যাকেট এবং ৮০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট।

বিজিবি জানায়, উদ্ধার করা এসব ভারতীয় পণ্যের মোট সিজার মূল্য ২ লাখ ৭২ হাজার ২৫০ টাকা। এ ঘটনায় জব্দ করা মালামাল দৌলতপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত দিয়ে চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তৎপরতা আরও জোরদার থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০