সর্বশেষ

শিক্ষা

২৬ নভেম্বর থেকে শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য সংগ্রহ শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৯:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৬ নভেম্বর। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অনলাইনে তথ্য অন্তর্ভুক্তির এ কার্যক্রম চলবে ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে অন্তর্ভুক্ত করা যাবে।

কর্মসূচির আওতায় ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়া হবে। অন্যদিকে, ছাত্রদের দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তার জন্য নির্বাচিত করা হবে।

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত ফরমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। এরপর প্রতিষ্ঠানের বাছাই কমিটি আবেদন যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি ব্যবস্থাপনা সফটওয়্যারে অন্তর্ভুক্ত করবে।

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব তথ্য উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানোর শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা। আর উপদেষ্টা কমিটির সুপারিশ করা শিক্ষার্থীদের তালিকা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পাঠাতে হবে ১৩ ডিসেম্বর রাত ১০টার মধ্যে।

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর নতুন করে কোনো শিক্ষার্থীর তথ্য অন্তর্ভুক্ত করা বা পাঠানোর সুযোগ থাকবে না।

এদিকে, এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশন ব্যবহার করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে। এর মাধ্যমে অ্যাকাউন্ট সক্রিয় করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা যাবে।

উপবৃত্তি-সংক্রান্ত কোনো সমস্যার ক্ষেত্রে mis.hsp@pmeat.gov.bd ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ছাড়া অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯১৬৬৫৮২৩০ ও ০১৩১৬৬৫৮৫২৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০