সারাদেশ
যশোরে ঢাকা থেকে আসা একটি চলন্ত কাভার্ড ভ্যান লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে রাজিব (৩৫) নামের ওই গাড়ির চালক আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় নড়াইল সড়কে এ ঘটনা ঘটে।
যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা, চালক আহত
শিকদার খালিদ, যশোর
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
যশোরে ঢাকা থেকে আসা একটি চলন্ত কাভার্ড ভ্যান লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে রাজিব (৩৫) নামের ওই গাড়ির চালক আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় নড়াইল সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামের একটি কাভার্ড ভ্যান ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। পথে রাত সোয়া দুইটার দিকে হামিদপুর বাজার পার হয়ে ফতেপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে কাভার্ড ভ্যানটির কিছু অংশে আগুন ধরে যায়।
পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আহত চালক রাজিবকে উদ্ধার করে রাত তিনটার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
আহত রাজিব যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আহত রাজিব বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
১০৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর