সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে রাতে পার্কিং করা দুটি পর্যটকবাহী পিকআপে অগ্নিসংযোগ

আল মামুন, খাগড়াছড়ি
আল মামুন, খাগড়াছড়ি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়িতে পার্কিং অবস্থায় থাকা পর্যটকবাহী যানবাহনে দুর্বৃত্তদের দেয়া আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। গভীর রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে গত রাতে সাজেকগামী চারটি পিকআপ পার্কিং করা ছিল। রাত আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা চারটি গাড়ির মধ্যে দুটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আগুনে যান দুটির ভেতরের আসনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ভস্মীভূত হয়।

খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ নিশ্চিত করেছেন যে, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন পার্শ্ববর্তী অন্যান্য যানবাহনে ছড়াতে পারেনি।

ঘটনা প্রসঙ্গে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, নাশকতার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একটি বিশেষ দল কাজ শুরু করেছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০