ভালুকা
ভালুকায় ৮ দিনের ব্যবধানে সাপের কামড়ে ২ গৃহবধূর করুণ মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় বিষধর সাপের দংশনে মাত্র ৮ দিনের ব্যবধানে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যান্টিভেনম দেওয়ার পরও শেষ রক্ষা হয়নি তাদের। আশঙ্কাজনক হারে সাপের উপদ্রব বৃদ্ধিতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভালুকায় সোহেল মডেল স্কুলের পাড়াগাঁওয়ে নতুন শাখার উদ্বোধন
ময়মনসিংহের ভালুকায় সোহেল মডেল স্কুলের পাড়াগাঁও শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও (চটানপাড়া) গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু)।
ভালুকায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় নিখোঁজ হওয়ার তিন দিন পর একটি পরিত্যক্ত পুকুর থেকে আব্দুল মালেক (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা
ময়মনসিংহের ভালুকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে একটি নামী মিষ্টি প্রস্তুতকারক কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য আইন অমান্য করায় 'আদি ধামরাই মিষ্টান্ন ভাণ্ডার' নামের ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
ভালুকায় পরিবেশ ও সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
ময়মনসিংহের ভালুকায় সবুজ নগরায়ন গড়ে তোলা ও জলবায়ু পরিবর্তন রোধের লক্ষ্যে পরিবেশ ও সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের মাঠসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও সেচ্ছাশ্রমে এই কর্মসূচি বাস্তবায়ন করে সংগঠনটি।
ভালুকায় মসজিদের পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় মসজিদের একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বগাজান বাজার এলাকার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও পুলিশ তদন্ত শুরু করেছে।