সর্বশেষ

আন্তর্জাতিক

ওয়াশিংটনে তাৎক্ষণিক হামলার হুমকি নেই: রুবিও

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হামলার তাৎক্ষণিক কোনো হুমকি নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানের কথিত হামলার পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদন প্রকাশের পর তৈরি হওয়া উদ্বেগের বিষয়ে তিনি এ মন্তব্য করেন।

বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, ওয়াশিংটনে আসন্ন কোনো হামলার আশঙ্কায় তিনি উদ্বিগ্ন নন। তবে যুক্তরাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ যেকোনো বিষয় নিয়ে প্রশাসন প্রতিদিনই সতর্ক থাকে।

ওয়াশিংটনে সম্ভাব্য হামলা নিয়ে তিনি উদ্বিগ্ন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, ‘আমি উদ্বিগ্ন নই। তবে আবারও বলছি, আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ যেকোনো বিষয় নিয়ে আমরা প্রতিদিনই উদ্বিগ্ন থাকি। আমি মনে করি না যে তাৎক্ষণিক কোনো হুমকি আছে।’

সিএনএনের প্রতিবেদন প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ নিয়মিতভাবে দেশের বিরুদ্ধে সম্ভাব্য হুমকির তথ্য পর্যবেক্ষণ করে। তবে প্রতিদিন যেসব গোয়েন্দা তথ্য পাওয়া যায়, তার অধিকাংশই বিশ্বাসযোগ্য নয় বলে বিবেচিত হয়। তারপরও প্রতিটি তথ্য যাচাই করে দেখতে হয়।

রুবিও বলেন, ‘যারা আমাদের দেশ ও জনগণের ক্ষতি করার চেষ্টা করে, যুক্তরাষ্ট্র সবসময় তাদের ওপর নজর রাখে। আমাদের কাছে প্রতিদিনই হুমকির তথ্য আসে এবং সেগুলোর অধিকাংশই বিশ্বাসযোগ্য নয়। আমাদের সেগুলো খতিয়ে দেখতে হয়।’

সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি পর্যবেক্ষণ অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার জন্য হুমকিস্বরূপ যেকোনো বিষয়ের ওপর প্রশাসন সবসময় নজর রাখছে।

এদিকে সিএনএনের প্রতিবেদনে উদ্ধৃত গোয়েন্দা সূত্রগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন রুবিও। তথ্য ফাঁসকারীদের সমালোচনা করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের কিছু গোয়েন্দা সূত্র মিথ্যাবাদী; অন্যরা মিথ্যাবাদী এবং অপরাধী।’

সুনির্দিষ্ট প্রতিবেদনটি নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কারা সাংবাদিকদের কাছে এসব তথ্য ফাঁস করছে, তা তিনি জানেন না। তবে তথ্যদাতারা হয় লোকদেখানো মিথ্যাবাদী, অথবা তাদের বক্তব্যের অর্ধেকও সত্য হলে তারা সম্ভবত অপরাধী।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০