সর্বশেষ

আন্তর্জাতিক

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির কেমেরোভো অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে থাকা কেউই বেঁচে নেই বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। এ ঘটনায় দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কেমেরোভো অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এএন-১২ মডেলের বিমানটি নিয়মিত ফ্লাইটে ছিল।

স্থানীয় গভর্নর ইলিয়া সেরেদিউক জানান, ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

গভর্নর সেরেদিউক নিজেও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সেখানে একটি হেলিকপ্টার ও চিকিৎসাসেবা প্রস্তুত রাখা হয়েছে। এ মুহূর্তে তদন্তকারীদের কাজে প্রয়োজনীয় সহায়তা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দুর্ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন গভর্নর। এতে বিমানের ধ্বংসাবশেষের মধ্যে দমকলকর্মীদের তল্লাশি চালাতে দেখা যায়। ঘটনাস্থলের আশপাশে কয়েকটি অ্যাম্বুলেন্সও অবস্থান করছিল।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিরাপত্তা ক্যামেরার একটি ভিডিওতে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্ত ধারণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে দূর আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়ে যেতে দেখা যায়। এর পরপরই বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে দূরত্ব বেশি হওয়ায় ভিডিওতে বিমানটির অবস্থান স্পষ্টভাবে বোঝা যায়নি।

বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটির সময় ও তারিখ যাচাই করেছে। পাশাপাশি উপগ্রহচিত্রের সঙ্গে ভিডিওতে দেখা এলাকার দৃশ্য মিলিয়ে দুর্ঘটনাস্থলও নিশ্চিত করেছে রয়টার্স।

বিমানটিতে কোনো মালামাল ছিল কি না, তা এখনো জানা যায়নি। রাশিয়ার সামরিক বাহিনী অস্ত্র ও সেনাসদস্য পরিবহনের কাজে এএন-১২ মডেলের বিমান ব্যবহার করে। এ ছাড়া অনুসন্ধান ও উদ্ধার অভিযানেও এ ধরনের বিমান ব্যবহার করা হয়।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০