নতুন মজুরি ১ ডিসেম্বরেই কার্যকর, জানুয়ারিতে পাবেন পোশাকশ্রমিকেরা
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন, ডিসেম্বর মাসের বেতন হিসেবে তা জানুয়ারিতেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণার সময় নিয়ে অনিশ্চয়তা থাকলেও ডিসেম্বর মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী জানুয়ারিতে দেওয়া হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
সংবাদ সম্মেলনে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, পোশাকশ্রমিকদের নতুন মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন, তাঁরা ডিসেম্বর মাসের বেতন নতুন মজুরি কাঠামো অনুযায়ী জানুয়ারি মাসেই পাবেন।
তিনি আরও জানান, গত সোমবার নির্ধারিত মজুরি বোর্ডের সভা একজন স্থায়ী সদস্যের ব্যক্তিগত সমস্যার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। সভা পেছানোর পেছনে অন্য কোনো কারণ নেই।
এদিকে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও আন্দোলন জোরালো হয়েছে। বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের কারণে কারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
এর মধ্যে মজুরি বোর্ডের সভা পিছিয়ে দেওয়ার ঘটনায় শ্রমিকদের ক্ষোভ আরও বেড়েছে। নতুন মজুরি ঘোষণার অপেক্ষায় থাকা শ্রমিকদের মধ্যে এ নিয়ে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে।
১৩৭ বার পড়া হয়েছে