সর্বশেষ

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং করে রাখা থ্রি স্টার পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ৩টার দিকে সানারপাড় এলাকার ইউটার্নের কাছে এ ঘটনা ঘটে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাত ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সানারপাড় এলাকার ইউটার্নসংলগ্ন মহাসড়কের পাশে থ্রি স্টার পরিবহনের বাসটি পার্কিং করা ছিল। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসটির মালিক লোকমান মামুন।

ঘটনার সময় বাসে কোনো যাত্রী বা অন্য কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু কাওসার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০