সর্বশেষ

সারাদেশ

‘এশিয়ার নোবেল’ রামোন ম্যাগসাইসাই পুরস্কার গ্রহণ করলেন রুনা খান

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান আনুষ্ঠানিকভাবে সম্মানজনক ‘রামোন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। প্রান্তিক জনগোষ্ঠীর মানোন্নয়নে দুই দশকের বেশি সময় ধরে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা পেলেন।

ফিলিপাইনের ম্যানিলায় আয়োজিত জাকজমকপূর্ণ অনুষ্ঠানে দেশটির সাবেক প্রেসিডেন্ট রামোন ম্যাগসাইসাইয়ের পৌত্র ফ্রান্সিসকো ম্যাগসাইসাই আনুষ্ঠানিকভাবে রুনা খানের হাতে এই পুরস্কার তুলে দেন। বিশ্বজুড়ে ‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত এই অ্যাওয়ার্ড অর্জন করে তিনি বাংলাদেশের জন্য এক বিরল সম্মান বয়ে এনেছেন। এর মাধ্যমে রুনা খান হলেন এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত ১৪তম বাংলাদেশি।

অনুষ্ঠানে রামোন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া বিজয়ীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, রুনা খানসহ অন্যান্য পুরস্কৃত ব্যক্তিত্বরা তাঁদের অসামান্য ও নিঃস্বার্থ জনসেবার মাধ্যমে প্রকৃত নেতৃত্বের অনুপম দৃষ্টান্ত গড়ে তুলেছেন। তাঁদের জীবনের সাফল্য ও সংগ্রাম সর্বস্তরের মানুষকে অপরের কল্যাণে ও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।

সম্মাননা হাতে পেয়ে গভীর অনুভূতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা। তিনি উল্লেখ করেন, এই স্বীকৃতি তাঁর দীর্ঘদিনের বিশ্বাস, নিষ্ঠা ও সামাজিক মূল্যবোধকে সম্মানিত করেছে। দুই দশকেরও বেশি সময় ধরে সংস্থাটি বাংলাদেশের দুর্গম চরাঞ্চল ও প্রান্তিক সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকার সুযোগ তৈরি করে মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ১৯৫৮ সাল থেকে সাহসিকতা, জনসেবা ও মানব উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ অবদানের জন্য এই আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা আসছে। এ পর্যন্ত এশিয়ার ২৪টি দেশের ৩৫৯ জন স্বনামধন্য ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০