সর্বশেষ

সারাদেশ

জাতীয় স্থাপত্য পুরস্কারে কুষ্টিয়ার ‘স্থা-কল্প আর্কিটেক্টস’

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৪:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জেলা শহর থেকেও প্রেক্ষিতনির্ভর ও মানসম্মত স্থাপত্যচর্চার দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে কুষ্টিয়াভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান ‘স্থা-কল্প আর্কিটেক্টস’। প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয় প্রকল্প ‘স্থা-কল্প অফিস’ ২০২৬ সালের ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’-এ Honorable Mention অর্জন করেছে।

গত ১০ নভেম্বর ঘোষিত এ স্বীকৃতি দেওয়া হয় ‘The DELTA Contextual and Social Impact Awards’-এর B1—Heritage Conservation, Restoration & Adaptive Reuse ক্যাটাগরিতে।

ArchiConnect ও CEMS Global-এর উদ্যোগে আয়োজিত এ পুরস্কারের হোস্ট প্ল্যাটফর্ম Build Bangladesh। এর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে আন্তর্জাতিক সংস্থা International Finance Corporation (IFC–World Bank Group)।

‘স্থা-কল্প আর্কিটেক্টস’-এর প্রধান স্থপতি নাজমুস সাকিব তনুর নেতৃত্বে ‘স্থা-কল্প অফিস’ প্রকল্পটির নকশা ও বাস্তবায়ন করা হয়। কুষ্টিয়া শহরে অবস্থিত কার্যালয়টি স্থানীয় পরিবেশ ও প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে নির্মাণ করা হয়েছে। এতে জলবায়ু, স্থানীয় উপকরণ, সংস্কৃতি এবং আধুনিক কর্মপরিবেশের বিষয়গুলো সমন্বয় করা হয়েছে।

প্রকল্পটির উল্লেখযোগ্য দিক হলো, রাজধানীকেন্দ্রিক স্থাপত্যচর্চার বাইরে জেলা শহরে থেকেও সমকালীন ও দায়িত্বশীল স্থাপত্যচর্চার একটি কার্যকর দৃষ্টান্ত তৈরি করা। স্থানীয় বাস্তবতা ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থাপত্য নির্মাণের এ উদ্যোগ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ‘স্থা-কল্প অফিস’-এর এই অর্জন শুধু একটি নির্দিষ্ট স্থাপত্য প্রকল্পের সাফল্য নয়; দেশের বিভিন্ন জেলা শহরে বিকেন্দ্রীভূত স্থাপত্যচর্চার সম্ভাবনাকেও সামনে নিয়ে এসেছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০