সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী ধর্ষণের অভিযোগ, আটক আউটসোর্সিং কর্মী

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক অসুস্থ গৃহবধূ। প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসানের বিরুদ্ধে ওঠা এই মারাত্মক অভিযোগে তাকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

ঘটনার বিবরণীতে জানা যায়, হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য আসা ওই নারীকে প্যাথলজি বিভাগে সহায়তার আশ্বাস দেন আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান। একপর্যায়ে তিনি পরীক্ষার জন্য প্রস্রাবের নমুনা সংগ্রহ করতে বলেন। ভুক্তভোগী নারী নমুনা নিয়ে এলে প্যাথলজি কক্ষের দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।

অমানবিক এই ঘটনার পর ওই নারী বাড়িতে ফিরে তাঁর স্বামীকে বিস্তারিত জানান। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে স্বামী-স্ত্রী যৌথভাবে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে বিকেল চারটার দিকে হাসপাতাল প্রাঙ্গণ থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী নারীর লিখিত এজাহারের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে এবং আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০