সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ৩টি অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন প্রকার গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী খালেদ হাসান ওরফে বিকাশ মোড়লকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঘড়া এলাকার নিজ বসতবাড়ি থেকে পরিচালনা করা অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বিকাশের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া গ্রামের কাশেম মোড়লের ছেলে বিকাশ মোড়ল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। শ্রীনগর ও পার্শ্ববর্তী দোহার থানায় তাঁর বিরুদ্ধে খুন, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে। বিভিন্ন অপরাধ ঘটিয়ে তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকতেন। ফলে তাঁর গতিবিধির ওপর সজাগ নজরদারি রাখছিল পুলিশ।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিছুর রহমানের নির্দেশনায় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমানের নেতৃত্বে এক বিশেষ দল গঠন করা হয়। পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত ও এসআই গণেশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে মধ্য বাঘড়া এলাকায় আসামির নিজ বসতঘর ঘিরে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।

আটক করার পর তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং বসতঘরে তল্লাশি চালিয়ে ১টি আমেরিকান পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি দেশীয় এয়ার গান, ১টি পাইপগান, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ২টি স্টিলের পাইপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে নতুন আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০