সর্বশেষ

জাতীয়

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নেভাতে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা এক কর্মকর্তা আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। পরে আগুন নেভাতে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০