সর্বশেষ

প্রবাস

দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় আনতে চায় সরকার: নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ বাংলাকে দেশের উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ভোলার গ্যাসসম্পদ, কুয়াকাটার সমুদ্রসৈকত ও পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। এসব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায় বর্তমান সরকার।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর বরিশালবাসী এ সভার আয়োজন করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, দক্ষিণাঞ্চলের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে অঞ্চলটিকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। ভোলার গ্যাসসম্পদ, কুয়াকাটার পর্যটন সম্ভাবনা এবং পায়রা বন্দরের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে এসব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।

দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনায় প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, বৃহত্তর বরিশালসহ দক্ষিণাঞ্চলের যেসব প্রবাসী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা করতে আগ্রহী, সরকার তাঁদের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাবে। দেশের উন্নয়নে প্রবাসীদের অভিজ্ঞতা, দক্ষতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডা. আব্দুস সবুরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক দপ্তর সম্পাদক অহিদুজ্জামান নিলু।

সভায় আরও বক্তব্য দেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক সাহিন, রুহুল আমিন নাসির, ফিরোজ মিয়াসহ স্থানীয় ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর বরিশাল অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০