সর্বশেষ

সারাদেশ

নবাবগঞ্জে ৩০ শতক সরকারি বনভূমি দখলমুক্ত করল প্রশাসন

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের নবাবগঞ্জে জবরদখল হওয়া প্রায় ৩০ শতক সরকারি বনভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। মঙ্গলবার দুপুরে মাহমুদপুর ইউনিয়নের আমবাগান গ্রামে পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আমবাগান গ্রামে সরকারি বনভূমি দখল করে পাকা বাড়ি নির্মাণের চক্রান্ত চলছিল। আমবাগান গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়া বন বিভাগের ৩০ শতক জমি জবরদখল করে স্থায়ী পাকা বসতবাড়ি তৈরির চেষ্টা চালান।

অবৈধ নির্মাণকাজে বন বিভাগের কর্মী সদস্যরা বাধা দিতে গেলে অভিযুক্ত ইব্রাহিম তাঁদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরবর্তীতে বন বিভাগ বিষয়টি নবাবগঞ্জ উপজেলা প্রশাসনকে অবহিত করলে যৌথ অভিযানের সিদ্ধান্ত গৃহীত হয়।

অভিযানে সরাসরি নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন এবং ভাদুরিয়া বিটের বন কর্মকর্তা এম এস নূর। অভিযানকালে সার্বিক তদারকিতে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার এবং নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ দল।

অভিযান সফলভাবে শেষ হওয়ার পর দখলমুক্ত হওয়া জমি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সরকারি বনভূমি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০