সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধায় সমবায় সমিতির অর্থ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় সমবায় সমিতির অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি, প্রতিবন্ধকতা ও তা মোকাবিলার করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন প্রতিষ্ঠা এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

গাইবান্ধায় সমবায় সমিতির অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি ও প্রতিবন্ধকতা চিহ্নিত করার পাশাপাশি তা মোকাবিলার উপায় নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় জেলা সমবায় কার্যালয়, গাইবান্ধার আয়োজনে কার্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। বিশেষজ্ঞ আলোচক ও প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. মোখলেছুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন সরকার। প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মো. আনিছুর রহমান।

দিনব্যাপী প্রশিক্ষণে সমবায় সমিতির অর্থ ব্যবস্থাপনা, আর্থিক ঝুঁকি নিরূপণ, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক বিবরণী বিশ্লেষণ ও নগদ প্রবাহ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সমবায় সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রশিক্ষণে জেলা ও উপজেলা পর্যায়ের সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০