সর্বশেষ

প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই সৌদি আরবের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসূত্রে সম্পৃক্ত পরিবারের সদস্য বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশিরা একটি যানবাহনে করে মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজনের মৃত্যু হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা সবাই আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে কর্মসূত্রে সম্পৃক্ত পরিবারের সদস্য।

প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাশিশু রয়েছেন।

নিহতদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায় বলে জানা গেছে। তবে তাঁদের সবার গ্রামের বাড়ির ঠিকানা, দুর্ঘটনার সুনির্দিষ্ট সময়, স্থান ও কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।

তবে এ দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষ, দেশটির গণমাধ্যম কিংবা রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০