সর্বশেষ

সারাদেশ

মোংলায় অপতৎপরতার প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে পৌর বিএনপি ও অঙ্গসংগঠন। শনিবার অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে বিএনপির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো অপচেষ্টা প্রতিরোধ করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে মোংলা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে মোংলায় আয়োজিত সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ অস্থিতিশীল পরিবেশ তৈরির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি। এ ছাড়া যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমান হোসেন রিপন ও বিএনপি নেতা বাবলু ভূঁইয়া বক্তব্য দেন।

বক্তারা বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালালে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শক্ত হাতে তা প্রতিহত করা হবে। তারা অগ্নিসংযোগ ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ কর্মসূচিতে যুবদল নেতা বি এম ওয়াসিম আরমান, শহিদুল ইসলাম ও হুসাইন আল হাদীর নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এতে মহিলা দলের নেত্রী বেবী রহমান, দুলি সরদার, ফাতেমা বেগম, জানু বেগম ও রিনা খানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০