সর্বশেষ

রাজনীতি

১৩ জেলা ও মহানগরে যুবদলের নতুন কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সংগঠনকে আরও সক্রিয় করার উদ্যোগের অংশ হিসেবে দেশের ১৩টি জেলা ও মহানগর ইউনিটে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। সোমবার (১৬ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এসব কমিটির অনুমোদন দেন।

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আংশিক কমিটিগুলোকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

ঘোষিত কমিটিগুলোর মধ্যে রয়েছে গাজীপুর জেলা ও মহানগর, ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, বাগেরহাট, ভোলা, পটুয়াখালী, বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা, বরিশাল মহানগর, বরগুনা এবং চাঁদপুর জেলা।

গাজীপুর জেলা ও মহানগর

গাজীপুর মহানগর যুবদলের সভাপতি হয়েছেন সাজেদুল ইসলাম। তিনি আগের কমিটির আহ্বায়ক ছিলেন। সিনিয়র সহসভাপতি হয়েছেন আগের কমিটির সদস্যসচিব মাহমুদ হাসান রাজু। সহসভাপতি করা হয়েছে মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমনকে।

এ কমিটির সাধারণ সম্পাদক শেখ ইমরান রেজা, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহবুবুল আলম মাসুম। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাজমুল হোসেন মণ্ডলকে।

গাজীপুর জেলা যুবদলের সভাপতি হয়েছেন ইযাছির আকরাম পলাশ, সিনিয়র সহসভাপতি তপন খান, সহসভাপতি নাজিম সরকার এবং সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন (মণ্ডল) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর শিকদার।

ময়মনসিংহের কমিটি

ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি হয়েছেন জোবায়েদ হোসেন শাকিল, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রাসু। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত জাহান কোরেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন শরিফুল ইসলাম শিপু।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে সুজাউদ্দৌলা সুজাকে। সিনিয়র সহসভাপতি রবিউল করিম বিপ্লব, সহসভাপতি আমিনুল ইসলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নিহাদ সালমান টুনন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন রায়হান শরীফ হুলুদ।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ ফরহান, সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার সোহাগ এবং সাধারণ সম্পাদক নাইমুল করিম লুইন। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও সামসুল ইসলাম বাসেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুনতাসির মনির।

অন্যান্য জেলার কমিটি

বাগেরহাট জেলা যুবদলের সভাপতি হয়েছেন সুজন মোল্লা, সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহসভাপতি মনিরুজ্জামান মান্না এবং সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ ও ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমন পাইক।

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সিনিয়র সহসভাপতি আল আমিন সুজন, সহসভাপতি নুরুল ইসলাম লিটন গাজী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমু। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন।

বরগুনা জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ জাবেদুল ইসলাম জুয়েল এবং সাধারণ সম্পাদক ইসতিয়াক উল জলিল সোহাগ। চাঁদপুর জেলা যুবদলের সভাপতি নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।

ভোলা জেলা যুবদলের আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে মোহাম্মদ ফয়রুল ইসলাম ফেরদৌসকে। সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আল আমিন হাওলাদার।

বরিশালের তিন ইউনিট

বরিশাল মহানগর যুবদলের সভাপতি হয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান তৌহিদ এবং সহসভাপতি শহীদুল হাসান আনিচ। সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুশফিক রহমান অভি।

বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মোহাম্মদ কায়সার আহমেদকে। সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম জনি।

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটিতে সভাপতি মো. হাবিবুল্লাহ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আল ইমরান এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোহাম্মদ ইউসুফ খান রনিকে।

কেন্দ্রীয় যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট ইউনিটগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০