পশ্চিমবঙ্গের বীরভূমে পুলিশের ‘এনকাউন্টারে’ মুসলিম যুবক নিহত
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৮:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রতন শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, এক পুলিশ সদস্যকে গুলি করে আহত করার ঘটনায় অভিযুক্ত রতনকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। পরে পুলিশের পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়।
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর এলাকায় একটি ইটভাটায় রোববার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটে। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গ্রেপ্তার এড়াতে রতন শেখ পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে তিনি নিহত হন।
এর আগে গত ১৩ নভেম্বর বীরভূমের শান্তিনিকেতনে এক পুলিশ কনস্টেবলকে গুলি করে আহত করার অভিযোগ ওঠে রতনের বিরুদ্ধে। শান্তিনিকেতন থানার অধীন লায়েক বাজার এলাকায় তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালানোর সময় কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে গুলি লাগে। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন রতন।
পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রতন শেখ নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ পুলিশের ওপর গুলি চালালে পুলিশ কি তাকে মিষ্টি খাওয়াবে?’ রাজ্যে অপরাধীদের কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর গত ছয় মাসে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার এটি পঞ্চম ঘটনা।
১২৪ বার পড়া হয়েছে