সর্বশেষ

জাতীয়

১৯ নভেম্বর লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ১৯ নভেম্বর উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জেলা শহর সাজানোসহ বিভিন্ন আয়োজন সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা। এ সফরে জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে লালমনিরহাট জেলা শহরসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। সরকারপ্রধানের আগমন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে চলছে সাজসজ্জার কাজ। জেলা শহরের মিশন মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো নতুন করে রং করা হচ্ছে। পাশাপাশি সড়কের আইল্যান্ডগুলোও সাজানো হচ্ছে নতুনভাবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর জনসভা ও অন্যান্য কর্মসূচি আয়োজনের জন্য কালেক্টরেট মাঠে তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল। প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতা-কর্মীরাও।

দীর্ঘ ২১ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই সফর লালমনিরহাটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সফরসূচি অনুযায়ী, ১৯ নভেম্বর সকালে লালমনিরহাটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।

এরপর মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন সরকারপ্রধান। উদ্বোধনী কর্মসূচি শেষে একটি বিশাল জনসভায় যোগ দেবেন তিনি।

সবশেষে জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলার উন্নয়ন, অবকাঠামো ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নতুন ঘোষণা আসবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০