সর্বশেষ

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, ভাঙচুর ও মারধরের অভিযোগ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের পূর্ব ও দক্ষিণে অবস্থিত বেইত ফুরিক ও বেইতা এলাকায় অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, স্থানীয় বাসিন্দাদের মারধর, বাড়িতে প্রবেশ এবং গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের অভিযোগ উঠেছে।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুস শহরের পূর্বে অবস্থিত বেইত ফুরিক এবং দক্ষিণে অবস্থিত বেইতা এলাকায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।

প্রতিবেদন অনুযায়ী, বেইত ফুরিক শহরে প্রবেশ করে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালান ইসরায়েলি সেনারা। এ সময় একটি দোকানের ভেতরে থাকা বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। অভিযানের সময় স্থানীয় কয়েকজন বাসিন্দাকে মারধর করার অভিযোগও উঠেছে।

অন্যদিকে, বেইতা শহরে অভিযান চালানোর সময় কয়েকটি ফিলিস্তিনি বাড়িতে প্রবেশ করেন ইসরায়েলি সেনারা। এ সময় তাঁরা একাধিকবার তাজা গুলি ছোড়েন এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন বলে ওয়াফার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি বাহিনীর পৃথক এই দুই অভিযানের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এসব অভিযানে কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০