সর্বশেষ

সারাদেশ

বাবাকে পুড়িয়ে হত্যা আসামির এখন মাকে ছুরিকাঘাতের অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে বাবা রফিকুল হুদা পিন্টুকে পুড়িয়ে হত্যার মামলার আসামি ছেলে ফারদিন হুদা মুগ্ধের (২৬) বিরুদ্ধে এবার মাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে শহরের কমলাপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিরাপত্তার আশঙ্কায় আহত মা সিলভিয়া হুদা আলো বর্তমানে পুলিশের সুরক্ষায় স্বামীর বাড়িতে অবস্থান করছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মুগ্ধের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন তাঁর স্ত্রী। প্রায় সাড়ে তিন মাস নির্যাতন সহ্য করার পর গত শনিবার যেকোনো সময় স্বামীর বাড়ি ছেড়ে তালমার মোড়ে বাবার বাড়িতে চলে যান তিনি।

স্ত্রীর বাড়ি ছেড়ে চলে যাওয়ার খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন মুগ্ধ। এরপর পারিবারিক ভবনের দোতলায় মায়ের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। সেখানে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে দলিলপত্র ও সোনার গয়না খুঁজতে থাকেন।

এ সময় আতঙ্কিত সিলভিয়া হুদা আলো নিচতলায় তাঁর ননদের ঘরে আশ্রয় নেন। তবে সেখানেও গিয়ে মায়ের গলায় ছুরি দিয়ে আঘাত করেন মুগ্ধ। এতে তিনি গুরুতর আহত হন। পরে মায়ের মুঠোফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত ছেলে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশ। তবে পাশের বাড়ির বাগানে আত্মগোপন করায় তাৎক্ষণিকভাবে মুগ্ধকে খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে।

এর আগে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে মোটরসাইকেল কিনে না দেওয়াকে কেন্দ্র করে বাবা রফিকুল হুদা পিন্টুকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছিল মুগ্ধের বিরুদ্ধে। পরিবারের সদস্যদের ওপর একের পর এক এমন ঘটনায় স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অভিযুক্ত মুগ্ধকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০