সর্বশেষ

পর্যটন

ভ্রমণে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে প্রথম স্থান অর্জন করেছে কানাডা। ২০২৭ সালের নিরাপদ ভ্রমণ গন্তব্যের তালিকায় গত বছরের পঞ্চম অবস্থান থেকে চার ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছে দেশটি। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

বিশ্বের নিরাপদ ভ্রমণ গন্তব্যের বার্ষিক তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন। ২০২৭ সালের এ তালিকায় কানাডাকে ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন পর্যটকদের অভিজ্ঞতা, ধারণা ও নিরাপত্তাবোধের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়। এবার তালিকাটি প্রকাশের দশম বছর। এতে শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিই বিবেচনা করা হয়নি; নারী, সংখ্যালঘু ও এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের পর্যটকদের প্রতি আচরণ এবং সংশ্লিষ্ট দেশের ভূরাজনৈতিক পরিস্থিতিও মূল্যায়ন করা হয়েছে।

তালিকায় কানাডা নারী, সংখ্যালঘু ও এলজিবিটিকিউআইএ+ পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে ভালো মূল্যায়ন পেয়েছে। এসব বিবেচনায় গত বছরের তুলনায় ১৪টি দেশের অবস্থান পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে দেশটি।

২০২৭ সালের তালিকায় কানাডার পর রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে জায়গা পেয়েছে দেশ দুটি। এ ছাড়া ইউরোপের কয়েকটি দেশও তালিকায় ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশগুলোর অবস্থান উল্লেখযোগ্য।

ভ্রমণের জন্য বিশ্বের শীর্ষ ১৫ নিরাপদ দেশ

বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশনের ২০২৭ সালের তালিকা অনুযায়ী, ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ ১৫টি দেশ হলো—

১. কানাডা

২. নিউজিল্যান্ড

৩. অস্ট্রেলিয়া

৪. আইসল্যান্ড

৫. জাপান

৬. অস্ট্রিয়া

৭. আয়ারল্যান্ড

৮. নেদারল্যান্ডস

৯. ডেনমার্ক

১০. পর্তুগাল

১১. নরওয়ে

১২. সুইজারল্যান্ড

১৩. ইতালি

১৪. স্পেন

১৫. জার্মানি

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
পর্যটন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০