সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে ভাবগম্ভীর পরিবেশে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালিত

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে বাউল সম্রাট লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু-সন্ন্যাসী ও ভক্তদের অংশগ্রহণে ‘সাধু সঙ্গ ও ভাব-সংগীত’ আসরের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। টানা ১৫ বছর ধরে প্রত্যন্ত এই অঞ্চলে বাৎসরিক মিলনমেলার আয়োজন করে আসছে স্থানীয় লালন আখড়াবাড়ি।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামে অবস্থিত লালন আখড়াবাড়িতে প্রতি বছর কার্তিক মাসের শেষ রবিবারে এই মিলনমেলার আয়োজন করা হয়। ২০১১ সালে স্থানীয় সাধু ছালেক শাহ নিজের ১০ শতক জমি ওয়াকফ করে আখড়াটি গড়ে তোলেন। কুষ্টিয়ার প্রধান আয়োজনের পর এটিই ভক্তদের জন্য অন্যতম বড় মিলনস্থল।

উৎসবে দিনে বর্ণাঢ্য গ্রামীণ মেলা এবং সন্ধ্যায় ভাব-সংগীতের আসর অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার মো. জসিম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমানসহ অন্যান্য স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকেলের দিকে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হাসান।

আয়োজকরা জানান, সাঁইজির দেখানো মানুষের ভজনা ও অসাম্প্রদায়িক আদর্শ ছড়িয়ে দিতেই এই সাধু সঙ্গের আয়োজন। ভবিষ্যতে স্থানটিকে দেশের দ্বিতীয় বৃহত্তম লালন চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি উৎসবটি দুই দিনব্যাপী বর্ধিত করার পরিকল্পনা ব্যক্ত করেন লালন আখড়ার নেতৃবৃন্দ।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০