প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে ভ্যাট আইন, খেজুর আমদানি ও জয়দেবপুর-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইন প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারের চলমান কার্যক্রম, বিভিন্ন নীতিনির্ধারণী বিষয় এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকের আলোচ্যসূচিতে ছিল ভ্যাট আইন, খেজুর আমদানি এবং জয়দেবপুর-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইন প্রকল্প। এ ছাড়া বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা সম্পর্কে মন্ত্রিসভার সদস্যদের অবহিত করা হয়।
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং অগ্রগতির চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
সরকারি কর্মকাণ্ডে আরও গতি আনা এবং কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে মন্ত্রিসভার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১১৬ বার পড়া হয়েছে