সর্বশেষ

শিক্ষা

শরৎ ও শীতের আবহে স্বপ্নশীলন স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
শিশুদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘শরতের সাজ’ ও ‘শীতের আমেজ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে স্বপ্নশীলন স্কুল। শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় আগারগাঁও, তালতলা ও মিরপুর এলাকার বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শরতের রেশ কাটতে না কাটতেই প্রকৃতিতে বইতে শুরু করেছে হেমন্তের হাওয়া। হালকা শীতের আমেজ, কুয়াশার চাদর আর ঋতু পরিবর্তনের নান্দনিক রূপ শিশুদের কল্পনায় ফুটিয়ে তুলতে প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় ‘শরতের সাজ’ ও ‘শীতের আমেজ’।

১৪ নভেম্বর ২০২৬, শনিবার সকালে স্বপ্নশীলন স্কুলের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করে। সকাল থেকেই শিশু ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ।

সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট লেখক, প্রশিক্ষক ও স্বপ্নশীলন স্কুলের সভাপতি নাজমুল হুদা। উদ্বোধনী বক্তব্যে তিনি শিশুদের সৃজনশীলতা বিকাশে শিল্পচর্চা ও নিয়মিত অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন। এ লক্ষ্য বাস্তবায়নে স্বপ্নশীলন স্কুলের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সাকির উদ্দিন আহমেদ বাপ্পি, পুলিশ সুপার (আরআরএফ, খুলনা) ফয়েজ আহমেদ, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ইমিডিয়েট পাস্ট গভর্নর মাসুমুজ্জামান মাসুম, বেতার উপস্থাপক ও লেখক মশিউর রহমান শান্ত এবং সাবেক জাতীয় ফুটবলার ও সংগঠক রেহানা পারভীন।

এ ছাড়া শিশুদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন লেখক ও গবেষক ড. রেহনুমা করিম এবং জাদুশিল্পী এসএম ওয়ালিদ। বক্তারা শিশুদের বড় স্বপ্ন দেখতে, সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকতে এবং নিজেদের প্রতিভা বিকাশে নিয়মিত অনুশীলনের আহ্বান জানান।

তাঁরা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, পারস্পরিক সৌহার্দ্য ও ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক, শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্বপ্নশীলন স্কুলের অধ্যক্ষ তাহমিনা আক্তার।

আরএফএল গুডলাক ও লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান সমন্বয় করেন স্বপ্নশীলন স্কুলের পরিচালক তারেক আহমেদ ও মিরাজুল ইসলাম।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০