তামাবিলে ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তার মতবিনিময়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্যক্তিগত সফরে পরিবারের সদস্যদের গ্রহণ করতে তামাবিলে আসেন সিলেটে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (বাণিজ্য) ও হেড অব চ্যান্সারি (এইচওসি) টি. হাংশিং। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের খোঁজখবর নেন।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে ব্যক্তিগত সফরে তামাবিলে আসেন সিলেটে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (বাণিজ্য) ও হেড অব চ্যান্সারি (এইচওসি) টি. হাংশিং।
তামাবিলে অবস্থানকালে তিনি স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে ব্যবসায়ী নেতারা বাণিজ্য ভিসার মেয়াদ বাড়ানো এবং দ্রুততম সময়ে ভিসা প্রদানের ব্যবস্থা করার অনুরোধ জানান। তাঁদের দাবির বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন টি. হাংশিং।
পরে তিনি তামাবিল বধ্যভূমি পরিদর্শন করেন। সেখানে পরিদর্শন শেষে দুপুরের খাবার গ্রহণ করেন। এরপর পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে তাঁর বাসভবনের উদ্দেশে তামাবিল ত্যাগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের প্রধান উপদেষ্টা ও সিলেট জেলা বিএনপির নেতা রফিকুল ইসলাম শাহপরান, তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ, আমদানিকারক গ্রুপের ব্যবসায়ী শাহ রব মিয়া, আবুল হাসিম ও মিসবাহুল আম্বিয়াসহ তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের ব্যবসায়ী এবং ম্যানেজার স্টাফ সংগঠনের সদস্যরা।
১০৭ বার পড়া হয়েছে