সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে আ.লীগের বিশাল মিছিল, পুলিশের ব্যারিকেড ভেঙে শহর দখল

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ জেলা শহরে হাজারো নেতা-কর্মী নিয়ে নজিরবিহীন শোডাউন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। লগি-বৈঠা হাতে নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের প্রধান সড়কগুলো দখল করে মিছিল করেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

শনিবার সকাল ১১টা থেকেই গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকে করে নেতা-কর্মীরা জেলা শহরে প্রবেশ করতে থাকেন। একপর্যায়ে তারা শহরের শিশু পার্ক ও বিসিক শিল্প নগরী এলাকায় জড়ো হয়ে অবস্থান নেন।

বেলা ১২টার দিকে বিসিক ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একযোগে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি অতিক্রম করার সময় শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভের একপর্যায়ে হাতে লগি-বৈঠা নিয়ে আন্দোলনকারীরা পুলিশের দেওয়া নিরাপত্তা ব্যারিকেড ভেঙে শহরের প্রধান প্রধান সড়কে প্রবেশ করেন। এতে পুরো এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, পুলিশ, এপিবিএন ও এসআরবি সদস্যদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি সত্ত্বেও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০