সর্বশেষ

সারাদেশ

পাবনা মানসিক হাসপাতালে এনএসআইয়ের অভিযান, ৬ দালাল আটক

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা মানসিক হাসপাতালে রোগী ভাগিয়ে নেওয়া ও অর্থ আদায়ের অভিযোগে এনএসআইয়ের অভিযানে ছয় দালাল আটক হয়েছে। আটককৃতদের মধ্যে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) পাবনা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই জানতে পারে, একটি সংঘবদ্ধ দালাল চক্র হাসপাতালে আসা মানসিক রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছে এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম। তিনি আটক পাঁচ অভিযুক্ত—হেমায়েতপুরের হাবিল মণ্ডল (৬৫), কিসমতপ্রতাপপুরের বিপুল (৪২), সুজন আলী (৪২), জুয়েল হোসেন (৩২) ও ওয়ারেস (৪০)-কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, চক্রের অপর সদস্য হাফিজুর রহমান মাহফুজের (৪০) বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এনএসআই পাবনার উপপরিচালক এ বি এম লুৎফুল কবির জানান, রোগীদের হয়রানি বন্ধে এবং হাসপাতালের পরিবেশ সুষ্ঠু রাখতে এমন জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০