প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা আব্দুর রহিম
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৩:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাঁ পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় নানা সীমাবদ্ধতার মুখে ছিলেন তিনি। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁর হাতে কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী।
বাঁ পা হারানোর কারণে দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছিলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। তাঁর এই শারীরিক সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে কৃত্রিম পায়ের ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানান, বাঁ পা হারানোর পর আব্দুর রহিমের দৈনন্দিন চলাফেরায় নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। স্বাভাবিকভাবে হাঁটাচলা করা এবং দৈনন্দিন কাজ সম্পন্ন করার ক্ষেত্রেও শারীরিক সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছিল তাঁকে।
এ অবস্থায় আব্দুর রহিমের চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সহজ করতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয় বলে জানান জাহিদুল ইসলাম রনি।
কৃত্রিম পা ব্যবহারের ফলে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীলতা কমবে এবং ব্যক্তিগত ও সামাজিক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
১৪২ বার পড়া হয়েছে