সর্বশেষ

জাতীয়

বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ, ৭২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের শঙ্কা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ, গভীর নিম্নচাপের পর্যায় পেরিয়ে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এক বার্তায় বিডব্লিউওটি জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হতে পারে।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত উঠছে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, আবহাওয়াব্যবস্থাটি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানুক বা না হানুক, এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। আগামী ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০