সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িকভাবে বন্ধ বিমানবন্দর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরাইলের দক্ষিণাঞ্চলের ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে এ কম্পনের পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয় রামন বিমানবন্দর। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। এটি ইলাত শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভূ-পৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে রামন বিমানবন্দরের কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। কম্পনে বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর ইলাত ও আশপাশের আরাভা অঞ্চলের শহরগুলোর বাসিন্দাদের বিভিন্ন স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেয় ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড।

এদিকে ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার পরপরই নিরাপত্তার স্বার্থে রামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিমানবন্দরের অবকাঠামোতে কোনো ধরনের ঝুঁকি তৈরি হয়েছে কি না, তা নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা ও পরিদর্শন শুরু করা হয়।

পরে এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অবকাঠামো পরিদর্শন সম্পন্ন হয়েছে। এরপর রামন বিমানবন্দরে আবারও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০