সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে মধ্যরাতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন

আল মামুন, খাগড়াছড়ি
আল মামুন, খাগড়াছড়ি

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিস ও সমাজসেবা কার্যালয়ে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অফিসের কম্পিউটার, ল্যাপটপ ও বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে আনসার সদস্যরা বিকট শব্দ শুনতে পেয়ে খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার বিবরণ দিয়ে সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, অফিসের পেছনের কাচের জানালা ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা গেছে। অগ্নিকাণ্ডে প্রিন্টারসহ অন্যান্য সরকারি সরঞ্জাম ও নথিপত্র পুড়ে গেছে।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ধ্বংস করার উদ্দেশ্যেই আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণায় মনে হচ্ছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো উদ্দেশ্যে নাশকতা ঘটানো হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও মোট ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০