সর্বশেষ

সারাদেশ

সিলেট সীমান্তে অস্ত্র-গুলিসহ আটক ২ ভারতীয়

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিরা ভারতের খাসিয়া সম্প্রদায়ের নাগরিক।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বেলা আনুমানিক দেড়টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এস পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে ওই দুই ব্যক্তি শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

পরে তাঁরা সীমান্ত থেকে আনুমানিক ১৫০ গজ ভেতরে আনারস বাগান নামক স্থানে পৌঁছালে সেখানে টহলরত বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। তাঁদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক দুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোনসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। উদ্ধার করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০