সর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তানের কোহাটে বন্দুকধারীদের হামলায় ১১ পুলিশ নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৬:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। অবৈধভাবে স্বর্ণ উত্তোলন বন্ধে অভিযান চালাতে যাওয়ার সময় পুলিশের একটি দলের ওপর এ হামলা হয়।

বুধবার (১১ নভেম্বর) কোহাট ও কারাক জেলার মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতেও আগুন দেওয়া হয়।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার উদ্দেশ্যে পুলিশের একটি দল ওই এলাকায় যাচ্ছিল। পথে বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনকে জানান, অবৈধ স্বর্ণ উত্তোলন বন্ধে অভিযান চালানোর জন্য পুলিশের দলটি সেখানে যাচ্ছিল। এ সময় তাদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। হামলায় ১১ পুলিশ সদস্য নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। এতে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্বব্যাপী সংঘাত ও সহিংসতার ঘটনা পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা প্রতিবছর বেড়েছে।

সংস্থাটির পরিসংখ্যান বলছে, ২০২২ সালে পাকিস্তানে ৬৫৮টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে। অর্থাৎ তিন বছরের ব্যবধানে হামলার সংখ্যা প্রায় চার গুণ হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০