সর্বশেষ

আন্তর্জাতিক

আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী ঘোষণা ইরানের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জবাবে আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে ইরান। বুধবার (১১ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

আর্জেন্টিনার পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবেই দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে তেহরান। এ ক্ষেত্রে ২০১৯ সালে পাস হওয়া ‘পারস্পরিক পদক্ষেপ’ আইনের বিধান অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, এ সিদ্ধান্তের ফলে যেসব পরিণতি তৈরি হবে, তার সম্পূর্ণ দায় আর্জেন্টিনা সরকারকে নিতে হবে।

চলতি বছরের এপ্রিলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে আর্জেন্টিনা। ১৯৯৪ সালে দেশটির রাজধানী বুয়েনস আইরেসে একটি ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলার ঘটনায় আইআরজিসির সংশ্লিষ্টতার অভিযোগকে এ সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে দেশটি।

ওই হামলায় ৮৫ জন নিহত হন। আহত হন আরও কয়েক শ মানুষ।

হামলার জন্য আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে ইরান ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে দায়ী করে আসছে। তবে তেহরান বরাবরই এ হামলায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছে।

দুই দেশের এমন পাল্টাপাল্টি পদক্ষেপে আর্জেন্টিনা ও ইরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০