সর্বশেষ

সারাদেশ

বোদা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ মাদ্রাসা শিক্ষার্থী নিহত

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বোদা উপজেলার শাহাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বোদা উপজেলার সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) এবং ফুলবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। এ দুর্ঘটনায় আহত অপর শিক্ষার্থী একই এলাকার রাব্বি (১৬)। তারা সবাই স্থানীয় একটি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট পড়া শেষে তিনজন একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী মারাত্মক আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বোদা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০