সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা: লিমনের মৃত্যুদণ্ড

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৮:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তাঁর ১৫ বছর বয়সী ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় লিমন মিয়া (৩৪) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় বিচারকের স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ নভেম্বর দুপুর আড়াইটার দিকে রাজশাহী নগরের তেরখাদিয়া ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় প্রবেশ করেন লিমন মিয়া। সেখানে ছুরিকাঘাত করে বিচারকের ছেলে তাওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা করেন তিনি। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও আহত হন।

ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারী লিমন মিয়াও আহত হন। পরে বিচারকের স্ত্রী ও লিমন মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় হত্যাকাণ্ডের পরদিন লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় মামলা করেন বিচারক মোহাম্মদ আবদুর রহমান।

রায়ের বিষয়ে পিপি আলী আশরাফ মাসুম জানান, আদালত আসামি লিমন মিয়াকে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০