সর্বশেষ

সারাদেশ

বগুড়ার উন্নয়নে ২৭শ' কোটি টাকার প্রকল্প অনুমোদন: নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার সার্বিক উন্নয়নে একনেকে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে জেলার উন্নয়ন অব্যাহত রাখতে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ধৈর্য ধরা ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সম্প্রতি বগুড়ায় দৈনিক বগুড়া পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, জেলায় ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের বিল ইতিমধ্যেই জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এই বিলটি পাস হলে জেলাজুড়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চলতি মাসের শেষ দিকে প্রধানমন্ত্রীর বগুড়া সফরের কথা উল্লেখ করে তিনি জানান, উক্ত সফরে প্রধানমন্ত্রী করতোয়া নদী খনন এবং বহুল কাঙ্ক্ষিত সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণকাজের শুভ উদ্বোধন করবেন। প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, উন্নয়ন কর্মকাণ্ড নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং জেলার প্রতিটি সংসদীয় আসনে বরাদ্দ সমানভাবে বণ্টন করা হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ব্যক্তিগত বা ক্ষুদ্র স্বার্থ ও বিভেদ ভুলে বগুড়ার সার্বিক স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। সামান্য মতপার্থক্যের কারণে জেলার উন্নয়ন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন তিনি।

দৈনিক বগুড়ার প্রকাশক রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে স্থানীয় রাজনীতিক, বিশিষ্ট সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের সুধীজন উপস্থিত ছিলেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০