সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে ক্ষতিকর বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতা গ্রেপ্তার

রেজা মাসুদ, মোংলা
রেজা মাসুদ, মোংলা

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার কাজে ব্যবহৃত বিষ বিক্রির অভিযোগে মো. সেলিম মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তারের পর দাকোপ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার কাজে ব্যবহৃত বিষের বিক্রেতা হিসেবে অভিযুক্ত মো. সেলিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাঁকে দাকোপ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ২ নভেম্বর সুন্দরবনের দাকোপ এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় বনরক্ষীরা কয়েকজনকে বাধা দেন। এ সময় বিষ প্রয়োগে জড়িত ব্যক্তিরা দেশীয় অস্ত্র দা নিয়ে বনরক্ষীদের ওপর হামলা চালান। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে খুলনার দাকোপ থানায় অভিযোগ করা হয়।

বিষয়টি জানতে পেরে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এরপর পুলিশ মোংলার জয়মনি এলাকা থেকে সোহেল শেখ ও লাইজু বেগম নামের দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিষ বিক্রির অভিযোগে সেলিম মিয়াকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম মিয়া মোংলা পৌর শহরের শেখ আবদুল হাই সড়কে অবস্থিত একটি সার ও কীটনাশকের দোকানের মালিক। তিনি মোংলা বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন। নির্বাচনে তাঁর প্রচার-প্রচারণাও ছিল চোখে পড়ার মতো।

এ বিষয়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনের ক্ষতি হয়, এমন কর্মকাণ্ডে যারা জড়িত থাকবেন, তাঁরা যত ক্ষমতাধর ব্যক্তিই হোন না কেন, তাঁদের আইনের আওতায় আনা হবে।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০