সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান জেলা শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামের স্থানীয় এক যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পা পিছলে ঝিরিতে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি কাজের উদ্দেশ্যে ওই এলাকায় গেলে পাহাড়ি ঝিরিতে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

নিহত শরীফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তালুকদারপাড়ার বাসিন্দা। তিনি মো. জহির আহমদের ছেলে। শরীফ পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয়দের ধারণা, পাহাড়ি ঝিরিতে পা পিছলে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০