সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও অপরাধ দমনে কঠোর নির্দেশ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, মব কালচার, সাইবার অপরাধ ও চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। সভায় জেলার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অবৈধ সার মজুত রোধ, জ্বালানি সংকট নিরসনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং নিত্যপণ্যের বাজার মনিটরিং করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন উপস্থিত কর্মকর্তারা। একইসঙ্গে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজশাহী মহানগরীর যানজট নিরসনে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ এবং ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

উক্ত সভায় রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, র‍্যাব, বিজিবি, ডিজিএফআই ও এনএসআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) অংশ নেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০