সর্বশেষ

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় সড়কের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার শেষ রাতে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়ামুখী লেনে এক ব্যক্তির দেহ নিথর অবস্থায় পড়ে থাকার সংবাদ পায় শ্রীনগর ফায়ার স্টেশন। খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দুটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত না হওয়ায় আইনি প্রক্রিয়া সম্পন্নের উদ্দেশ্যে তা সংশ্লিষ্ট হাইওয়ে থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম কিংবা পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দ্রুতগতির এই এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত অঘটন এড়াতে পথচারীদের নির্দিষ্ট ফুটওভারব্রিজ ব্যবহারের পাশাপাশি মহাসড়ক পারাপারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

৩০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০