সর্বশেষ

সারাদেশ

পুঠিয়ার কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কম, মন্ত্রীর অসন্তোষ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিড়ালদহ কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

পরিদর্শনকালে তিনি কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। এ সময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক না হওয়ায় অসন্তোষ জানান মন্ত্রী। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি পাঠদানে আরও মনোযোগী হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০