মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ, উদ্ধার অভিযান
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদীতে সাঁতার কেটে তীরে ওঠার সময় আলমগীর দালাল (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় সড়কের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার শেষ রাতে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে ইতালি প্রবাসী ও চালকসহ ৯ জন আহত হয়েছেন। বিমানবন্দর থেকে প্রবাসীকে নিয়ে মাদারীপুর ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া
মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে জরুরি মুহূর্তে রোগী স্থানান্তর ও জীবন রক্ষায় সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
মুন্সিগঞ্জে সঠিক সময়ে খবর দেয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিশু ওয়ার্ড
মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে শিশু ওয়ার্ডের রোগী ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জে লালন আখড়াবাড়িতে ভাঙচুর, বটগাছের ডাল কাটার অভিযোগ
মুন্সিগঞ্জের পদ্মাহেম ধাম লালন আখড়াবাড়িতে রাতের আঁধারে ভাঙচুর, ঐতিহ্যবাহী বটগাছের বড় ডাল কেটে ফেলা, বাদ্যযন্ত্র ও সিসি ক্যামেরা নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ছাড়া পানির মোটর চুরি, সাধু-গুরুদের ছবিতে কালি লাগানোসহ বিভিন্ন স্থাপনার ক্ষতিসাধনের অভিযোগ করেছেন আখড়াবাড়ির সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।