জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১১:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও উন্নত জাতের ছাগল-ভেড়ার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি কর্মকর্তা চিকিৎসক রোস্তম আলী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে জেলা সার্কিট হাউস মাঠে সপ্তাহব্যাপী উন্নত জাতের ছাগল ও ভেড়ার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে