দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মেলা ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মেলা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাণিজ পণ্য রপ্তানির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মেলা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন এবং খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, প্রাণিজ পণ্যের গুণগত মান বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির সক্ষমতা অর্জনে গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, আধুনিক খামার ব্যবস্থাপনা, প্রাণীর রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের গবাদিপশু পালন এবং প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়ানোর পাশাপাশি খামারিদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে খামারিদের উৎসাহিত করা, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
১০৬ বার পড়া হয়েছে